Wednesday, July 29, 2026

ডুমুরিয়ায় সিএসএস স্থপতি পল মুন্সির স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

Date:

Share post:

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলায় সিএসএস’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন শতাধিক মানুষ। শনিবার (২৮ জুন) ডুমুরিয়া সদরে  সিএসএস ডুমুরিয়া ব্রাঞ্চ কার্যালয়ে মাঠ প্রাঙ্গনে এর শুভ উদ্বোধন হয়। সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সিএসএস’র প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সির স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে একজন চিকিৎসক দিনব্যাপী সেবা দেন। মূলত জ্বর, সর্দি, কাশি, ঠান্ডাসহ সাধারণ রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসেন। পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
সিএসএস’র ডুমুরিয়া ব্রাঞ্চ এর সহকারী রিজিওনাল ম্যানেজার বিপ্রজিৎ সরকার বলেন “মানবিক কর্মসূচির অংশ হিসেবে আমরা দীর্ঘদিন ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছি। এই উদ্যোগের মূল উদ্দেশ্য সিএসএস’র প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর দেখানো মানবসেবার পথ অনুসরণ করে দরিদ্র মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। অসহায় মানুষের জন্য আমাদের এ সেবা সহায়ক হবে বলে আশা করি।”
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ এর ইউপি সদস্য মো: হাবিবুর রহমান খান, সমাজসেবক তোজাম্মেল হোসেন খান, তাপস রাহা,নাজমুল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...