Sunday, July 26, 2026

লাগে বড়ই একা

Date:

Share post:

লাগে বড়ই একা
মুহাঃ মোশাররফ হোসেন

কত বছর হয়ে গেলো
আমি একটু কাঁদিনা,
আমার সেই স্বপ্নগুলো
আর চোখের পাতায় ভর করে না।

অনেক রাত নির্ঘুম কাটিয়ে
এ জীবন পার করে দেই’
ব্যস্ততা আমাকে সবার কাছ থেকে
দূরে সরে নিয়ে যায়,
আমি আজ একা, বড়ই একা।

আপন মানুষদের আর আপন মনে হয় না’
শত চেস্টা করেও আমি
আপন হতে পারিনা’
ভুল বুঝাবুঝির লড়াই যেনো শেষ হয় না’
তাই ইচ্ছে করে হেরে যেতে চাই’
ক্ষনিকের জেতার মধ্যে কোনো আনন্দ নেই ।

ভালোবাসতে ইচ্ছে করেনা কাউকেই’
ভালোবাসার চেয়ে সময়ের
প্রয়োজন অনেক বেশি,
শুধু নাই নাই হাহাকার,
দেবার শক্তি ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে
মনে হয় এই জীবনটা কোথায় যায় ভাসি।

স্বার্থপরতা আজ খুবলে খাচ্ছে
কষ্ট দিতেই যেনো সবার আনন্দ,
কারো আনন্দ মাটি করতে ইচ্ছা করে না
জীবন খেলায় মেতে পাচ্ছে স্বদানন্দ।

এ জীবন আর জীবন নাই
যাক না এভাবেই কেটে,
কারো কারো জন্ম শুধু দেবার জন্য
তাইতো সব হারায় সাটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...