Wednesday, July 29, 2026

শ্রীপুরে সেনাবাহিনীর অ’ভিযানে আ’গ্নেয়া’স্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উ’দ্ধার

Date:

Share post:

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলায় দেশব্যাপী চলমান “অপারেশন ডেভিল হান্ট”-এর অংশ হিসেবে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গরুর হাট সংলগ্ন সরকারি জমিতে ২০-২৫ জনের একটি দল অবৈধভাবে গাছ কাটছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর সেনা ক্যাম্পের টহল দল ও শ্রীপুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়, তবে তারা দুইটি পাইপগান, দুটি পাইপগানের ব্যারেল, একটি নসিমন গাড়ি, দুইটি করাত, একটি কুড়াল, চারটি গাছ কাটার দা, চারটি রিংরেঞ্জ ও দুইটি গাছের লগ ফেলে রেখে যায়।

অভিযানে উদ্ধারকৃত পাইপগানসহ সকল সরঞ্জাম শ্রীপুর থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোঃ ইদ্রিস আলী)। তিনি আরও জানান, এই ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযান অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে চলমান কার্যক্রমের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...