Tuesday, July 28, 2026

আগামী মে নির্বাচনে ভারতের কর্ণাটক রাজ্য থেকে বি জে পি কে ছুড়ে ফেলার ডাক দিলেন রাহুল গান্ধী

Date:

Share post:

আগামী মে নির্বাচনে ভারতের কর্ণাটক রাজ্য থেকে বি জে পি কে ছুড়ে ফেলার ডাক দিলেন রাহুল গান্ধী

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও সদ্য ভারতের লোকসভা থেকে বরখাস্ত হওয়া ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আগামী মে মাসে ভারতের কর্ণাটক রাজ্যে ক্ষমতা থেকে ছুড়ে ফেলার ডাক দিলেন। এদিন ভারতের কর্ণাটক রাজ্যের একটি সুবিশাল ভারতের জাতীয় কংগ্রেসের জন সভায় ভাষণ দিতে গিয়ে একথা জানান। তিনি বলেন যে ভারতের বর্তমানে পরিস্তিতি খুব খারাপের দিকে ঠেলে দিয়েছে এই সরকার। দেশের বেকারত্ব হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। নাজেহাল আম আদমি। ভারতের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পুজিবাদী দের বাঁচাতে অসহায় গরীব মানুষের উপর থেকে কর তুলছে ঘুরপথে। সেই সঙ্গে ভারতের বিভিন্ন যায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা বৃদ্ধি পাচ্ছে। কিছু দিন আগে উত্তর প্রদেশের পুলিশের ঘেরাটোপে খুন হল ভারতের সাবেক এম পি ও এস পি নেতা আতিক আহমেদ ও তার পুত্র। ইন কাউন্টার করে পুলিশের সামনে হত্যা করা হয়েছে। যা ভারতের ইতিহাসে বিরলতম ঘটনা। এই সাম্প্রদায়িক বি জে পি দল কে হারাতে ভারতের কর্ণাটক রাজ্যের মানুষের কাছে আবেদন রাখেন রাহুল গান্ধী। তিনি বলেন এই রাজ্যের মানুষের নিরাপত্তা দিতে পারছে না বর্তমান বি জে পি সরকার। এই সরকারের পত্তন অনিবার্য। ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেন তাকে যে ভাবে ভারতের লোকসভার সদস্য পদ থেকে বরখাস্ত করা হয়েছে তা ভারতের মানুষ জবাব দেবেন। তাই আগামী নির্বাচনে ভারতের কর্ণাটক রাজ্যের ক্ষমতায় যাতে ভারতের জাতীয় কংগ্রেস ফিরতে পারে তার জন্য ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব প্রথম থেকেই ঝাপিয়ে পড়েছে। আজকের এই সভায় রাহুল গান্ধী ছাড়া উপস্তিত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে এবং ভারতের জাতীয় কংগ্রেসের আরো বহু নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...