Saturday, July 25, 2026

চির নিদ্রায় শা’য়িত হলেন এখন টিভির প্রতিনিধি মাসুমা আক্তার

Date:

Share post:

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ:

টানা চারদিনেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে পৃথিবীর মায়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এখন টিভির রাজশাহী প্রতিনিধি মাসুমা আক্তার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার ভোরে তরুণ উদীয়মান সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী এখন টিভির রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়নপুরে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে তিনি একমাত্র মেয়ে।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় শ্বশুরবাড়িতে স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন তিনি। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে সিএনজি চালক, মাসুমা আক্তার ও তার স্বামী গুরুতর আহত হন। তাদের প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

চিকিৎসায় উন্নতি না হলে মাসুমাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর ৪টার কিছু সময় পর তিনি না ফেরার দেশে পাড়ি জমান। জানা গেছে, মাসুমার মরদেহ রাজধানীর বাবর রোডে মারকাজুল ইসলামে আনুমানিক সাড়ে ১০টায় প্রথম জানাজা শেষে নাটোরের গুরুদাসপুরে নিয়ে আসা হয়। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...