Saturday, July 25, 2026

মোংলায় ২ বছর আগের ত্রাণের খাদ্য সামগ্রী উ’দ্ধার

Date:

Share post:

মোংলা প্রতিনিধি:

মোংলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোর রুম থেকে দুই বছর আগের বিপুল পরিমাণ ত্রাণের খাদ্য সামগ্রী উদ্ধার করেছে নাগরিক কমিটি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বস্তা ও কার্টুনে মোড়ানো এসব ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুট পাওয়া গেছে।

জানা গেছে, দুই বছর আগে ঘূর্ণিঝড় ‘রিমেল’-এ ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত এসব ত্রাণ তখন বিতরণ না করে গোপনে মজুদ রাখা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে শীতের কম্বলও রয়েছে।

ত্রাণ সামগ্রী উদ্ধারে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা নাগরিক কমিটির প্রতিনিধি আবু হাসান, মোংলা উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলাম শুভ, মো. সোহেল ও মো. আব্দুল্লাহ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর ইসলাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...