Saturday, July 25, 2026

আ’ন্দোলনের মুখে মোংলার আ’লোচিত ইউএনও আফিয়া শারমিন ব’শদলি

Date:

Share post:

আশিক, মোংলা (বাগেরহাট) :

বাগেরহাটের মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনকে অবশেষে বদলি করা হয়েছে। সম্প্রতি স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ বিভিন্ন মহলের দাবির মুখে রবিবার (১৬ ফেব্রুয়ারি) তাকে মোংলা থেকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমিকে মোংলার নতুন ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিসিএস ৩৫ ব্যাচের কর্মকর্তা আফিয়া শারমিন ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলা থেকে মোংলায় যোগ দেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নানা বিতর্কের মধ্যে পড়েন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্ব্যবহার, প্রশাসনিক অদক্ষতা, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে।

সম্প্রতি স্থানীয় ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও আন্দোলন শুরু করে। টানা কয়েকদিন ধরে চলা এই আন্দোলনের মুখে অবশেষে প্রশাসন তাকে মোংলা থেকে প্রত্যাহার করে নেয়। বিতর্কিত এই ইউএনওর বদলির খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...