Sunday, July 26, 2026

যশোরে রামনগর ইউনিয়নে গ্রাম আ’দালত বিষয়ে মতবিনিময় সভা

Date:

Share post:

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউপি প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সচিব মিজানুর রহমান, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সমন্বয়কারী দিবাকর মন্ডল ও শংকর কুমার দাস।

এছাড়া, প্রধান শিক্ষক ইউনুস আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমরান খান, এনজিও প্রতিনিধি প্রিয়া খাতুন, ইউপি সদস্য মোরশেদ উদ্দিন মনু, শরিফুল ইসলাম মিন্টু, রফিকুল ইসলাম, গাজী রিয়াজ উদ্দিন, মারুফ হোসেন তরু, মেহেদী হাসান, জাইদুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম, নাসরীন সুলতানা, ঝরণা বেগম, গ্রাম পুলিশ বাচ্চু বাসুকি দেব দফাদার, আব্দুর রউফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

গ্রাম আদালতে ২৬টি মামলা নিষ্পত্তি

সভায় ইউপি প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদ জানান, জানুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর পর্যন্ত গ্রাম আদালতে মোট ২৭টি মামলা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে দেওয়ানি মামলা ১১টি ও ফৌজদারি মামলা ১৬টি। এর মধ্যে ২৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগণকে দ্রুততম সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি, স্থানীয় জনগণকে ন্যায়বিচার পাওয়ার জন্য গ্রাম আদালতের সুবিধা গ্রহণের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...