Tuesday, July 28, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬ আসনের ৫টিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

Date:

Share post:

মোঃ সেলিম মিয়া, রংপুর:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই মধ্যে রংপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে প্রাথমিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।

রংপুর-১ আসনে (গংগাচড়া ও সিটি কর্পোরেশনের আংশিক) জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী। তিনি এর আগে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী পদে দায়িত্ব পালন করেছেন। রংপুর সদর-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলালের নাম।

পীরগাছা-কাউনিয়া নিয়ে গঠিত রংপুর-৪ আসনে প্রার্থী করা হয়েছে রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খানকে। মিঠাপুকুর রংপুর-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন রংপুর জেলা জামায়াতের আমীর গোলাম রব্বানী, যিনি এর আগে মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিনের নাম। তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। রংপুর জেলা জামায়াতের আমীর গোলাম রব্বানী জানিয়েছেন, খুব শিগগিরই এ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, এটি দলের প্রাথমিক বাছাই। নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...