Saturday, July 25, 2026

ধ’র্ষ’ণ

Date:

Share post:

ধ’র্ষ’ণ
রাশেদ রেজা

ফাগুনের মোহনাতে মুকুল এসেছে
অষ্টদশীর গায়ে,
ভরা যৌবনে টইটুম্বুর
চাষ ফসলের জোয়ে!!

অন্ধের চোখে আলো ফুটিয়াছে
রস গন্ধে ভরপুর,
শরীরে শরীরে চাষাবাদ হবে
মেঘ করে কুড় কুড়!!

আবর্জনাতে অধরা ফুল
গন্ধ চারিদিকে,
আরশ ভেদিয়া বিবেক মরিয়া
অস্তিত্ব গেল ভুলে!!

বাঘিনী ভগিনী রাগিনী কামিনী,
নামান্তরে যত কালেরখেয়া হয়েছে পাপিষ্ঠ দিশেহারা!!

লালায়িত চোখে লালিত স্বপ্নে
সুযোগ বুঝিয়া ঝাঁপ,
ছিন্নভিন্ন দেহখান দেখিয়া
খোদার আরশ খানখান!!

আরশি-নগরে আগুন জ্বলেয়াছে মরুভূমিতে চিৎকার,
অসহায়ত্বের বোবা কান্নায় মস্তিষ্ক ছারখার!!

দলিত দাবিতে পদদলিত হইয়াছে মনুষ্যত্ব,
আবেগ বিবেকের যুগলবন্দিতে প্রস্ফুটিত নারিতত্ত্ব!!

ঘৃণিত সমাজ অমানুষে ভরা দেখিতে চাই না কিছু,
খোদার দয়ায় সুযোগ পেলেই লালসা পিছু পিছু!!

হারামজাদা বুনোষাঁড়েরা হুঁশিয়ার সাবধান,
সুযোগ পেলে ঐক্য হলে তোরা দিবি পিছুটান!!

লেখা ১ঃ ৫৮ মি. রোজ বুধবার ১২ই ফেব্রু-২০২৫

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...