Saturday, July 25, 2026

সবুজ-ফরজুল্লা নেতৃত্বে ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ পরিষদ গঠিত

Date:

Share post:

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :

সরকারি বাঙলা কলেজস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাজেদুল ইসলাম (সবুজ) এবং সাধারণ সম্পাদক সমাজকর্ম বিভাগের মোঃ ফরজুল্লা।
রবিবার (৯ ফেব্রুয়ারি ) উপদেষ্টা মণ্ডলীর এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয় এবং বুধবার (১২ ফেব্রুয়ারি ) তা প্রকাশিত হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ মাহফুজ হোসেন সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন আতিকুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব সহ ৮৩ বিশিষ্ট কমিটির অনুমোদিত হয়।নবনির্বাচিত কমিটির সভাপতি বক্তব্যে মাজেদুল ইসলাম (সবুজ) বলেন, ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ পরিষদ আমাদের অস্তিত্বের পরিচয়। আমরা ঝিনাইদহবাসী সকলে এক এবং অভিন্ন। অতএব, ঝিনাইদহ কে এবং ঝিনাইদহের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাঁধে কাঁধ লাগায়ে এক ঐক্যবদ্ধ শক্তির দ্বারা আমাদের কাজ করতে হবে। একতা, ঐক্য এবং ভ্রাতিত্বই হবে আমাদের পরিচয়। এছাড়াও শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে আমাদের কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, বিগত দিনে ছাত্রকল্যাণ পরিষদের কমিটি উন্নয়নের ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

কিন্তু আমরা চেষ্টা করবো সকলকে নিয়ে এই কমিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। ঝিনাইদাহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্যদের পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতা করাই থাকবে আমাদের মূল নীতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...