Saturday, July 25, 2026

কেশবপুর কপােতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে ভূ’য়া ডাক্তার ফিরোজ কবির গ্রে’ফতার 

Date:

Share post:

ইমরান হোসেন, কেশবপুর (যশাের), প্রতিনিধি:
যশােরের কেশবপুরে বেসরকারি প্রতিষ্ঠান কপােতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে উপজেলার বায়সা গ্রামের জব্বার সানার ছেলে মােঃ লুৎফার রহমানের হার্নিয়া অপারেশন করার জন্য ভর্তি হয়।
ভর্তি ওই রুগীকে অপারেশন চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন এর নির্দেশনায় ০৪ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে ফিরোজ কবীরকে অপারেশন থিয়েটারে (ওটি) হাতেনাতে আটক করেন। এসময় অভিযান পরিচালনা করেন, জাকারিয়া অসীম (অ্যানেসথেসিয়া) , ডাঃ ডালিম, ডাঃ সমরেশ, ডাঃ ইমদাদ হোসেন। বিষয়টি কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ কে জানাই পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফিরোজ কবীরকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তাকে গ্রেফতার করে কেশবপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ফিরোজ কবীরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে ভর্তি ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোগীর বর্তমান অবস্থা আশংকামুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...