Saturday, July 25, 2026

নড়াইল জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইলে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত। সভাপতি তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহামুদ তুহিন নির্বাচিত।

৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে এই ভোট গ্রহন। এনির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার ৬৮ ভোট পেয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসরাফিল খবির রাজু পেয়েছেন ৬০ ভোট।

ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ ফলাফল ঘোষণা করেন। জানা যায়, সহ-সভাপতি পদে বিএম মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. টুটুল শিকদার, গ্রন্থাগার সম্পাদক পদে মো. ইমরুল হাসান সনেট, নির্বাহী সদস্য’র পাঁচ পদে নাজাতুন নেছা মুক্তি, মো. জাহিদুল ইসলাম প্রিন্স, মিলিনা খানম মিলি সিদ্দিক, মো. শিমুল ফকির ও এস এম ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ বলেন, মোট ১শ’ ৫৪ ভোটারের মধ্যে ১শ’ ৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন। এক পর্যায়ে নির্বাচন উৎসবে রুপ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...