Saturday, July 25, 2026

সিরাজগঞ্জ  সলঙ্গাকে উপজেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গাকে উপজেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
২৭ জানুয়ারি ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবস উপলক্ষে সোমবার দুপুর ৩ টায় থানা সদরের মাদ্রাসা মোড়ে “সলঙ্গা উপজেলা চাই” আয়োজনে সলঙ্গা থানার সর্বস্তরের জনসাধারণ
ব্যানারে মানববন্ধনে সলঙ্গার সচেতন মহল, ছাত্র ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ অংশ নেয়।
শহীদ, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ধুবিল ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক জহুরুল ইসলামসহ ছাত্র জনতার একাংশ।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে
হাবিবুল বাশার এর পরিচালনায় সলঙ্গায় উপজেলা চাই দাবিতে নানা যৌক্তিক দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, জেলা বিএনপির উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব, থানা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব, থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন, সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন, কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম
উল্লেখ্য: ২৭ জানুয়ারি ঐতিহাসিক
সলঙ্গা বিদ্রোহ দিবস। ১৯২২ সালের এই দিনে সলঙ্গা হাটে বিলেতি পণ্য বর্জন আন্দোলনে সাড়ে চার হাজার (অন্যান্য তথ্যমতে প্রায় দশ হাজার) মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল ব্রিটিশ সরকারের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনীর সদস্যরা। দিবসটি পালন উপলক্ষে এইদিনে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার, নুরুন্নাহার তর্কবাগীশ ডিগ্রি কলেজ, আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার, সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি ও সলঙ্গা ফোরাম নানা কর্মসূচীর আয়োজন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...