Saturday, July 25, 2026

সিরাজগঞ্জে বাসচা’পায় শিক্ষকসহ ২ জন নি’হত আহত ৩

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় শিক্ষকসহ ২ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিজুল ইসলাম (৫৯) এবং বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ঠি গ্রামের অটোভ্যান চালক সাহেব আলী (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকালে জানাজায় যোগ দেওয়ার জন্য অটোভ্যানে করে যাচ্ছিলেন তারা। চান্দাইকোনা বাসস্ট্যান্ড বাইপাস এলাকায় পৌঁছালে বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস অটোভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে অটোভ্যানে থাকা চালকসহ ৪ জন গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৫টার দিকে শিক্ষক রহিজুল ইসলাম এবং ভ্যানচালক সাহেব আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। পরে বিকালে জানতে পারি যে আহত ৪ জনের মধ্যে ২ জন মারা গেছেন।

ঘটনার পর থেকে বাসটি পলাতক রয়েছে এবং পুলিশ চালকসহ বাসটি শনাক্ত করার চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...