Tuesday, July 28, 2026

জামায়াত-শিবির দেশের সবচেয়ে বেশি নির্যাতিত দল মাওলানা রফিকুল ইসলাম খান

Date:

Share post:

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

জামায়াত-শিবির বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত দল বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর জামায়াতের আয়োজনে পৌর উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত কর্মী ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচন ছিলো ফখরুদ্দিন, মঈন উদ্দিন এবং ভারতের ‘র’-এর কারচুপির নির্বাচন। তিনি অভিযোগ করেন, সে সময় উল্লাপাড়া সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে এগিয়ে থাকলেও রাতে ফলাফল পরিবর্তন করে তাকে পরাজিত করা হয়। এছাড়া আওয়ামী লীগের দুঃশাসনের সময় উল্লাপাড়ায় তাদের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন বেড়ে যায়। এ সময় জামায়াতের ৩ জন কর্মীকে গুলি করে হত্যা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জামায়াত-শিবির বাংলাদেশের সবচেয়ে বড় মজলুমের দল। তারা হাজারো নির্যাতন সহ্য করেও কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি এবং ফাঁসির মঞ্চে দাঁড়াতেও ভয় পায়নি।

বর্তমান সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, “দেশের সকল গণহত্যার বিচার করতে হবে এবং দূর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে যারা বিদেশে টাকা পাচার করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর আব্দুল করিম এবং সঞ্চালনায় ছিলেন আব্দুল বারী। বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর ড. মাওলানা নজরুল ইসলাম, আব্দুস ছামাদ মিয়া, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আশরাফুল আলম মোত্তালিব, রফিকুল ইসলাম প্রধান, অ্যাডভোকেট জাহিদ হোসাইন মিন্টু, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডলসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...