Wednesday, July 29, 2026

শ্রীপুরের বীর মুক্তিযোদ্ধা আবু জাফরের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান ও চিরনিদ্রায় শায়িত

Date:

Share post:

মোঃ ইমদাদ, মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু জাফর রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ৩টায় মরহুমের বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা সরকারি ভূমি কমিশনার গুঞ্জন বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে শ্রীপুর থানা এসআই নয়নের নেতৃত্বে পুলিশ সদস্যরা মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা আবু জাফর শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ২টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার সম্মাননার অনুষ্ঠানে তার সন্তান বাবু এবং শ্রীপুর উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ সময় মরহুমের পরিবারের হাতে আকবার বাহিনীর পক্ষ থেকে আকবার হোসেন ফাউন্ডেশন ৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করে প্রতিনিধি দল।

রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতা শেষে বাদ আছর মরহুমের জানাজা সোনাতুন্দী হাফেজিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। পরে তাকে গ্রামের উত্তর পাড়ার কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...