Wednesday, July 29, 2026

যশোরে সতীঘাটায় মালবাহী ট্রাক উল্টে আহত ১

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলার মণিরামপুর মহাসড়কে সতীঘাটা বাজার সংলগ্ন একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ২২-০৯৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের কিনারে উল্টে পড়ে। এতে ট্রাকের চালক সবুজ (২৯) ও তার সহকারী জিহাদ (২৩) আহত হন। দুর্ঘটনাটি ঘটে ১৯ জানুয়ারি রবিবার সকাল ৭টা ২০ মিনিটে, বাজারস্থ মুক্তিযোদ্ধা মোস্তফার বাড়ির সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউরিয়া সার বোঝাই ট্রাকটি সতীঘাটা বাজার এলাকায় পরিবহনের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের কিনারে উল্টে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনগণ দ্রুত এগিয়ে এসে চালক ও সহকারীকে উদ্ধার করে সতীঘাটা নতুন বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়।

আহত চালক সবুজ জানান, শনিবার রাতে খুলনার রূপসা থেকে ইউরিয়া সার নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মণিরামপুর মহাসড়কের কামালপুর মসজিদের কাছে পরিবহনের চাপে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে চালক সামান্য আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে  সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...