Wednesday, July 29, 2026

শ্রীপুরের দারিয়াপুর দরবার শরীফে ৯২তম ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Date:

Share post:

মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর দরবার শরীফে ৯২তম বাৎসরিক ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৮ জানুয়ারি (৪ মাঘ) রাতব্যাপী মাহফিলটি অনুষ্ঠিত হয় দরবার শরীফের গদ্দীনশীন পীর কেবলা শাহ আরিফ বিল্লাহ মিঠুর সার্বিক পরিচালনায়। এটি পীরজাদা মরহুম তোয়াজ উদ্দিন সাহেবের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী একটি আয়োজন।

মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অত্র দরবার শরীফের পীরজাদা ও বিশিষ্ট ইসলামী ছড়াকার আবু সালেহ, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং জমিয়তে ফুরফুরা শরীফ বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শাহ আবু তালহা মো. মুস্তাইন বিল্লাহ।

এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, ছোটদের সময় পত্রিকার সম্পাদক মামুন সারোয়ার ও ব্যারিস্টার সাদিয়া আরমান।

দেশবরেণ্য আলেমদের মূল্যবান বয়ান ও ফুরফুরা শরীফের আলেমদের আলোচনা মাহফিলকে প্রাণবন্ত করে তোলে। ফজরের আযানের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে এই মাহফিল শেষ হয়।

প্রতি বছরের মতো এবারও মাহফিলে কয়েক লক্ষাধিক মানুষের ঢল নামে। মাহফিল কেন্দ্রিক এলাকায় হরেক রকমের দোকানপাটে ছিল ব্যাপক বেচাকেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...