Saturday, July 25, 2026

শার্শায় ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত 

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের শার্শায় ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শার্শা কল্যাণ সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিবের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অধ্যাপক ডাঃ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শার্শা কল্যাণ সমিতির ফ্রী মেডিকেল ক্যাম্পিংয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মশিয়ার রহমান, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান বিলাস, সাংগঠনিক মিজানুর রহমান,পাঠাগার সম্পাদক সৈয়দ কামরুজ্জামান কাজল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন নিজামপুর ইউপির সাবেক চেয়ারম্যান সেলিম রেজা বিপুলসহ সংগঠনর অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মেডিকেল ক্যাম্পিংয়ে ১৪জন বিশেষজ্ঞ চিকিৎসক ২হাজার ৫শত রোগীদের মাঝে বিনামূল্যে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...