Saturday, July 25, 2026

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে-মাগুরা রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

Date:

Share post:

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:

মাগুরার নবাগত জেলা প্রশাসক অহিদুল ইসলামের সাথে মাগুরা রিপোর্টার ইউনিটের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এ সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির ৪ উপজেলা শাখা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতি, সমস্যা, সংকট ও সম্ভাবনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের করণীয় নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সাবেক সদ্য সভাপতি এইচ এন কামরুল ইসলাম-

এছাড়াও মাগুরা রিপোর্টার্স ইউনিটির আহব্বায়ক মোঃ নাজমুল হাসান মিরাজ মাগুরা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার নজরুল ইসলাম মিলন ও মহম্মদপুর উপজেলার নবনির্বাচিত মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদুল ইসলাম সেতু, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন।শ্রীপুর উপজেলার নবনির্বাচিত মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিরাজুল ইসলাম টোকন ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন।

মাগুরা রিপোর্টার্স ইউনিটির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।জেলা প্রশাসক সাংবাদিকদের কথা শুনে তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষা করে মানুষের মধ্যে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা,ভূমিসংক্রান্ত সমস্যার ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।জেলা প্রশাসক আন্তরিকতার সঙ্গে আগামীর পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য সংবাদকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...