Sunday, July 26, 2026

যশোর জেলা পুলিশের অভিযানে ২৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১

Date:

Share post:

যশোর জেলা পুলিশের অভিযানে ২৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
যশোর জেলার শার্শা থানা পুলিশ অভিযান পরিচালনায় ২৫০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী সেকেন্দার অরফে সেকেন (৩২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উক্ত থানার পাঁচভূলট গ্রামের মৃত ইমাম সরদারের ছেলে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ছয়টায় তাকে শার্শা থানার পাঁচভূলট গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে। ঘটনার বিবরণ অনুযায়ী সীমান্তবর্তী শার্শা থানা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় এসআই মাহফুজের নেতৃত্বে গঠিত একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  উক্ত থানার পাঁচভূলট গ্রামে অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী সেকেন্দারকে ২৫০ (দুই শত পঞ্চাশ) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এ সংক্রান্ত বিষয়ে এসআই মাহফুজ বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...