Saturday, July 25, 2026

যশোরের শার্শায় যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিন্তায়

Date:

Share post:

ইমরান হোসেন (শার্শা) যশোর প্রতিনিধিঃ

Pযশোরের শার্শায় রফিকুল ইসলাম (৪২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ ৫০হাজার টাকা ও মোবাইল ছিন্তায় করে নিয়ে গেছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৮টার সময় শার্শা থারার ছোটবসন্তপুর গ্রামে। আহত রফিকুল ইসলাম ছোট বসন্তপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার গোড়পাড়া বাজার থেকে রফিকুল ইসলাম তার মামাতো ভাই বাবু’র নিকট পাওনাকৃত ৫০হাজার টাকা নিয়ে বাড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে বাড়ীর অদূরে ফাঁকা রাস্তায় রফিকুল ইসলামকে গতিরোধ করে দূর্বত্তরা। এসময় তার নিকট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দূর্বত্তরা রফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং শরীরের কয়েক জায়গায় আঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রফিকুল ইসলামের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নাই। থানায় অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...