Friday, July 24, 2026

ডুমুরিয়ায় আঙ্গারদহ গ্রামের প্রতিপক্ষের হামলায় আহত-৫ থানায় মামলাঃ গ্রেফতার নেই

Date:

Share post:

ডুমুরিয়ায় আঙ্গারদহ গ্রামের প্রতিপক্ষের হামলায় আহত-৫ থানায় মামলাঃ গ্রেফতার নেই

এস,কে বাপ্পি খুলনা জেলা প্রতিনিধিঃ

খর্নিয়ার আঙ্গারদহ গ্রামের প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৩ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রবিবার সকালে হালিম মোড়ল নিজের জমির গাছ কাটছিল। এ সময়ে প্রতিপক্ষরা ওই গাছ কাটতে বাধঁা প্রদান করে। গাছ কাটতে বাধাঁ দেয়ার কারণ জানতে গেলে প্রতিপক্ষরা হালিম মোড়লের পরিবারের সকল সদস্যদের ওপর ধারালো দেশিও অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় গুরুতর আহত হয় হালিম মোড়লের মা ছবুরণ নেছা (৭৫), বোন
আকলিমা বেগম(৫২), তাছলিমা বেগম (৪৮), কহিনুর বেগম(৪৫) ও শাহানাজ বেগম (৩৮)। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা
অবনতি হওয়ায় ছবুরণ নেছা, আকলিমা ও কহিনুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে
ছবুরন নেছার বাম হাত ভেঙ্গে গেছে এবং কহিনুর ও আকলিমার মাথায় গুরুতর ক্ষত হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে। হালিম মোড়ল বাদি হয়ে দায়ের করা মামলায় ৭ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ কণি মিয়া বলেন, মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...