Sunday, July 26, 2026

শার্শায় সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত

Date:

Share post:

ইমরান হোসেন (শার্শা) যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর কবির (৪০) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় উপজেলার বাগআঁচড়া বাগুড়ী মুড়ির মিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আলমগীর করির কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামের মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বাগআঁচড়া বাজার থেকে বাগুড়ীর নিজ বাড়ি ফিরছিল। এসয়ম বাগুড়ী মুড়ির মিল মোড় নামক স্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো জ ১১-০১৫৫) নম্বারের একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়েমুছড়ে যায়।
তবে স্থানীয়দের দাবি যশোর সড়ক ও জনপদ বিভাগের গাফিলতির কারণে মহাসড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, মহাসড়কের গর্ত না থাকলে এই দুর্ঘটনা ঘটতো না।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে, দুর্ঘটনা কবলিত বাসের চালক পালিয়ে গেছে তাকে আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে  মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...