Sunday, July 26, 2026

আজ রাতেই হতে চলেছে এ বছরের সবচেয়ে ছোট রাত

Date:

Share post:

ডেস্ক রিপোর্ট :

আজ রাতেই হতে চলেছে এ বছরের সবচেয়ে ছোট রাত, বছরের সবচেয়ে ক্ষুদ্রতম রাত। এরপরই প্রতিনিয়ত রাতের দৈর্ঘ্য বাড়বে।

ছোট হতে থাকবে দিন। রাজধানী ঢাকায় আজ সূর্য ডুববে ৬টা ৪৯মিনিটে এবং কাল হবে সূর্যোদয় ভোর ৫ টা ১২ মিনিটে।
হিসেব মতে, ঢাকায় আজ রাতের দৈর্ঘ্য হবে ১০ ঘণ্টা ২৩ মিনিট।

দেশের অন্যান্য শহরগুলোতেও রাতের দৈর্ঘ্য এর কাছাকাছিই থাকবে।
ভৌগোলিক নিয়ম অনুসারে পৃথিবী সাধারণত দুটি ভাগে বিভক্ত। উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ। এক গোলার্ধে যে অবস্থা বিরাজ করে প্রকৃতির নিয়ম অনুসারেই তখন অন্য গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে। আর এই কারণেই পৃথিবীর বার্ষিক গতি চলতে থাকে। যার কারণে পৃথিবীর ঋতু পরিবর্তিত হয়।
আজকের দিনটি কর্কট ক্রান্তি দিবস হিসেবে পরিচিত।

এটি উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। এদিনে সূর্য সবচেয়ে বেশি সময় ধরে কিরণ দেবে পৃথিবীর এ অংশে। কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখা দুটির মধ্যে কর্কট ক্রান্তি রেখা দিন কতটা বড় হবে তা নির্ধারণ করে থাকে। আজকে দিনে সূর্য কিরণ থাকবে ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ৮ সেকেন্ড।

সি, বিশ্বাস/ নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...