Sunday, July 26, 2026

রাজবাড়ীতে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রীজের কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে খুলনাগামী কনক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস খানখানাপুর বড় ব্রীজ অতিক্রম করার সময় কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী লোকাল বাসের সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। বাসের গতি কম থাকায় কেউ মারা যায়নি। তবে, উভয় বাসের পাঁচজন যাত্রী আহত হয়েছে।

আহ্লাদিপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার জুয়েল শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। রেকার দিয়ে বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাস দুটি তাদের হেফাজতে রয়েছে। দুটি বাসের চালক পলাতক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...