Sunday, July 26, 2026

মাটিডালী যুব ফাউন্ডেশনের উদ্যোগে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

Date:

Share post:

মোঃ রিপন হোসেন, বগুড়া প্রতিনিধি:

শুক্রবার (১ মার্চ) বিকালে বগুড়ায় সাংবাদিকদের দ্বারা পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন মাটিডালী যুব ফাউন্ডেশনের উদ্যোগে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মাটিডালী গড়ের মাঠে বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতি বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউ নূর মহল জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী তাজ উদ্দিন আহম্মেদ সুমন উক্ত খেলার উদ্বোধন করেন। মাটিডালী যুব ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাংবাদিক লিটনের সভাপতিত্বে এবং সাংবাদিক আবু সাঈদের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জেড.বি. গ্রুপের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোস্তফা মাহমুদ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ মাহমুদুন্নবী রাসেল, বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম সোহাগ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সদস্য তানসেন তালুকদার, ফটো সাংবাদিক সোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আল মোমিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাহাবুব রহমান রিপন এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার অর্থ সম্পাদক রাজীব হাসান রাজ, জাতীয় দৈনিক আজকের জনবাণী পত্রিকার বগুড়া অফিস প্রধান মো. তহমিদুর রহমান, দৈনিক জয় যুগান্তর পত্রিকার মহাস্থান প্রতিনিধি আব্দুল বারী, দৈনিক আমার সোনার দেশ পত্রিকার মহাস্থান প্রতিনিধি সাখাওয়াত হোসেন।

ফাইনাল খেলায় মাটিডালী ডায়মন্ড একাদশ মাটিডালী গোল্ড একাদশকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার বিতরণ করেন। এসময় সঞ্চালনায় ছিলেন মোঃ জাকারিয়া ইসলাম। আম্পায়ার ছিলেন সালমান ফারসি এবং সহকারী আম্পায়ার ছিলেন এহসানুল করিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...