Saturday, July 25, 2026

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  স্কুল ছাত্র নিহত

Date:

Share post:

মোঃ রাজু রংপুর বিভাগ প্রতিনিধি :
পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (১২) নামের এক সপ্তম শ্রেণির ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ভূল্লী বগুলাডাঙ্গী থেকে গড়েয়া যাওয়ার পথে তুরুকপথা নামকস্থানে এ দুঘর্টনা ঘটে। নিহত ফারুক হোসেন গড়েয়া বদাপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে এবং সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো।
বিষয়টি ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ কুমার মজুমদার নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বিদ্যুৎ কুমার মজুমদার বলেন, দুপুরে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে তুরুকপথা এলাকায় অপর দিকে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন মারা যায়। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...