Saturday, July 25, 2026

ভালুকায় ৬৭ পূজা মন্ডপে আ’লীগ নেতার আর্থিক অনুদান প্রদান

Date:

Share post:

ভালুকা প্রতিনিধিঃ শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে ভালুকায় ৬৭টি পূজা মন্ডপে পাঁচ হাজার টাকা করে মোট তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এম.এ ওয়াহেদ। সোমবার দুপুরে ওই নেতার ব্যাক্তিগত তহবিল থেকে নিজ কার্যালয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা মন্দিরের নেতাদের হাতে ওই অনুদান প্রদান করেন।

এ উপলক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা ও বিভিন্ন পূজা মন্দিনের নেতাদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভালুকা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এম. এ ওয়াহেদ।

মতবিনিময় সভায় অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু শাহাদত সায়েম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভালুকা উপজেলা শাখার সভাপতি শ্রী মলয় কুমার নন্দি মানিক, সাধারণ সম্পাদক বীরেন রায়, আঞ্চলীক শ্রমীকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ সভাপতি মৃণাল বনিক মিঠু, সাধারণ সম্পাদক আকাশ মন্ডল টুটুল, দপ্তর সম্পাদক মলয় বনিক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...