Sunday, July 26, 2026

ভালুকায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Date:

Share post:

ভালুকা উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। আমাদের ভালুকা প্রতিনিধি জানান, গতকাল ২৫ আগষ্ট শুক্রবার দুপুরে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ভালুকা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ভালুকা উপজেলা শাখার সভাপতি নিলিমা তাছলিম মিলির সভাপতিত্বে এবং বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিউলী আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল পাঠান, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ভালুকা উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক মিনারা আক্তার, দপ্তর সম্পাদক দিলারা খাতুন, অর্থ বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার, আইন বিষয়ক সম্পাদক আসমা আক্তার, ত্রান বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার ।এছাড়াও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ইউনিয়ন ও ওয়ার্ড এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...