Sunday, July 26, 2026

রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

Date:

Share post:

লিটন সরকার রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর পশ্চিমপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ১৮ আগষ্ট দুপুর পৌনে ২ টার দিকে নিজ বাড়িতে চার্জে লাগানো ইজি বাইকে হাত দিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহত গৃহবধূর নাম রাশেদা খাতুন, (৪০) তিনি উপজেলাটির দাঁতবাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর পশ্চিমপাড়া গ্রামের নেককার হোসেনের স্ত্রী।

স্থানীয়রা ও পুলিশ বলছে, নেককার হোসেন প্রতিদিনের মতো তার ইজিবাইকটি বাড়ির বৈদ্যুতিক লাইন দিয়ে চার্জে লাগিয়ে রাখেন। কিন্তু কোন কারনে তারে সমস্যা হওয়ায় ইজিবাইকটিই বিদ্যুতায়িত হয়। আজ দুপুর পৌনে ২ টার দিকে ইজিবাইকে চার্জ হয়েছে কিনা তা দেখতে স্ত্রী রাশেদা খাতুন ইজিবাইকের কাছে গিয়ে হাত দিতেই বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পথেই তার মৃত্যু হয়।

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হাসপাতালে নেওয়ার পথেই গৃহবধূর মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...