Sunday, July 26, 2026

বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুল ছাত্রের মৃত্যু

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের ঝিকরগাছায় বাস- মোটরসাইকেল সংঘর্ষে ফয়সাল আহমেদ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বিকালে যশোর বেনাপোল মহাসড়কের গদখালি রজনীগন্ধা কোল্ডস্টোরের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ঝিকরগাছা উপজেলার গদখালি মটবাড়িয়া গ্রামের শফিউর রহমানের ছেলে এবং তাওড়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

নিহতের বাবা শফিউর জানান,বিকেলে ব্যক্তিগত কাজে ফয়সাল মোটরসাইকেল যোগে ঝিকরগাছা বেনেয়ালী যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে গদখালি রজনীগন্ধা কোল্ডস্টোরের সামনে পৌছালে বেনাপোল থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

ওই সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে নিহত ফয়সাল এর অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...