Saturday, July 25, 2026

দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ আটক ১, পলাতক ২

Date:

Share post:

 

এফ এম হাসান, সুনামগঞ্জ থেকেঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় মদের চালান আটক করেছে, সুনামগঞ্জ ব্যাটা:(২৮-বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ ।

গত বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি বিজিবির অভিযানে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১: ২০ ঘটিকায় বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি (তালতলা) এলাকার সীমান্ত মেইন পিলার ১২২৬/৩ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে,থেকে ৩৭৫ মি:লি: এর ২৪ বোতল ভারতীয় মদ (AC BLACK)সহ বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের নাজিম উদ্দীনের ছেলে ওমর ফারুক আকাশকে আটক করেছে (বিজিবি) জোয়ানেরা।

জব্দকৃত মদের চালানের সিজার মূল্য ৩৬ হাজার টাকা। ওইসময় আরও দুই মাদককারবারি লক্ষিপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের কিতাব আলী’র ছেলে রফিকুল ইসলাম (৩২) ও বোগলাবাজার ইউনিয়নের গাছগড়া গ্রামের নুরুল ইসলাম’র ছেলে জামাল উদ্দিন (২৩) পালিয়ে যায়।

সুনামগঞ্জ ব্যাটা:(২৮ বিজিবি’র) দোয়ারাবাজারের বাগানবাড়ি বিওপি ক্যাম্পের হাবিলদার জাহিদুল ইসলাম জানান, মদের চালানসহ আটককৃত আসামীকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া দুই মাদককারবারির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, আটককৃত আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...