Saturday, July 25, 2026

দিরাইয়ে সাংবাদিক আশরাফ আহমদের বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Date:

Share post:

দিরাইয়ে সাংবাদিক আশরাফ আহমদের বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

শাহিদুর রহমান দিরাই প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাইয়ে গ্যাস সিলিন্ডারের আগুনে ৪টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েগেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার বেলা ১টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নে বুরহানপুর গ্রামে সাংবাদিক আশরাফ আহমদের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুর রহমান,হোসাইন রহমানসহ ৪ টি পরিবারের নগদ টাকা,স্বর্ণালঙ্কার,ফার্নিচার, ফ্রিজ,২৫০মন ধানসহ ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৩মে) বেলা ১টার দিকে ঘর থেকে হঠাৎ ধুয়া বের হতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায়। এরপর দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয়রা আগুন নিভাতে এগিয়ে আসে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মোছা ভুইয়া আগুন লাগার কারণ এলপিজি গ্যাসের চুলা থেকে বলে ধারণা পোষণ করে বলেন, আগুনের খবর পেয়ে আমরা ৮জন সদস্য ঘটনাস্থলে পৌঁছাই। ১ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতি পরিমাণ ২৫লক্ষ টাকার মত হবে এবং নগদ সহ ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...