Tuesday, July 28, 2026

নড়াইল সদর থানায় ২৫০ বস্তা টিএসপি সার কোর্টের নির্দেশে নিলাম

Date:

Share post:

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর থানায় প্রকাশ্যে ২৫০ বস্তা টিএসপি সার আদালতের নির্দেশে নিলাম করা হয়েছে। ৯ই জুলাই (রোববার) সকাল ১০ টার দিকে সদর থানা কম্পাউন্ডে এ টিএসপি সার নিলাম করা হয়। থানা সূত্রে জানা যায়,নড়াইল সদর থানার মিস কেস নং -১৪/২৩ (এন) নড়াইল সদর থানার জিডি নং -৮২৮ গত ১৭ জুলাই ২০২৩ এর মূলে জব্দকৃত আলামত ২৫০ বস্তা টিএসপি সার উদ্ধার করে পুলিশ। যার প্রতিটি বস্তা ওজন ছিল ৫০ কেজি।

নড়াইল জেলা সদর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর আদেশে ৯ জুলাই রবিবার সকাল সাড়ে নয়টায় সদর থানার কম্পাউন্ডে প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। এসময় নিলামে অংশ গ্রহণ করে বিভিন্ন সার ব্যবসায়ী’রা নিলামে ২ লাখ ৬৩ হাজার ৩৫০ টাকা সর্বোচ্চ দাম দিয়ে ২৫০ বস্তা টিএসপি সার নিলামের মাধ্যমে ক্রয় করেন সদর উপজেলা তালতলা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ব্যবসায়ী খন্দকার আবুল বাসার মোল্লা।

নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...