Tuesday, July 28, 2026

নড়াইলে পুলিশের অভিযানে  ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে থানা পুলিশের অভিযানে যৌতুক মামলায় অভিযুক্ত তিন বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী সিরাজুল ইসলাম শেখ(২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশের সূত্রে জানা যায়,নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের দৌলতপুর গ্রামের মহিদ শেখ এর ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম শেখ এর স্ত্রীর  বাদি হয়ে স্বামীর নামে আদালতে একটি নারী নির্যাতন ও যৌতুকের মামলা দায়ের করে।
ওই মামলায় দীর্ঘদিন পরে আদালতে স্বামী সিরাজুল ইসলাম শেখ এর ৩ বছরের ও ৫,০০০/- টাকা অর্থদণ্ড  অনাদয়ে আরো ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামী সিরাজুল ইসলাম শেখ দীর্ঘদিন পলাতক ছিলো।
গত ১০ জুলাই সোমবার ভোররাতে জেলা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমানের নির্দেশে এসআই (নিঃ) আজিজুর রহমান ও এএসআই (নিঃ) আতিকুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ আসামী সিরাজুল ইসলাম শেখ কে তার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
ওসি ওবায়দুর রহমান গ্রেফতারের বিসয় নিশ্চিত করে সাংবাদিক দের জানান, জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় আমরা ওয়ারেন্ট তামিল ভুক্ত আসামী দের গ্রেফতার করতে সর্বদা তৎপর রয়েছি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...