Tuesday, July 28, 2026

কাপাসিয়ায় শিক্ষার্থী অপহরণের ৩২ ঘন্টা পর উদ্ধার  

Date:

Share post:

আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া টেকনিক্যাল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী অপহরণের ৩২ ঘন্টা পর শীতলক্ষা নদী সংলগ্ন শালবন থেকে উদ্ধার করা হয়েছে।

অপহৃত শিক্ষার্থী কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বলাকোনা গ্রামের মজিবুর রহামানের ছেলে।

শিক্ষার্থীর পিতা মজিবুর রহমান বলেন- বৃহস্পতিবার সকাল ৭ টায় স্কুলে যাওয়ার পথে আমরাইদ বাজার থেকে আমার ছেলেকে চোখ বেঁধে নিয়ে যায়। একই দিন রাতে ওরা মুঠোফোনে সাত লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

কাপাসিয়া থানার এসআই নাহিদ হাসান খান বলেন- শুক্রবার বিকাল ৪ টায় কাপাসিয়ার চৌড়াপাড়া এলাকার শালবন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

তিনি বলেন- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি সংঘবদ্ধ চক্র শিশুটিকে শালবনে নিয়ে আটকে রাখে। পুলিশ ফোর্স নিয়ে ধাওয়া দিলে শিশুটিকে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর জানান- অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে। এখনো কোনো আসামী গ্রেফতার হয়নি। গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...