Saturday, January 24, 2026

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার: 

দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ছয়ঘরিয়া গ্রামের মৃত খাদেম মোল্লার ছেলে আব্দুস সাত্তার (৭৬) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়ে-সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বেলা ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে নিজ গ্রাম ছয়ঘরিয়া কবরস্থানে জনাজা শেষে দাফন সম্পন্ন হয়। এর আগে, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা ও দর্শনা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) আমানুল্লাহ আমানের উপস্থিতিতে জেলা পুলিশ লাইনের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বিল্লাল হোসেন, সাবেক কমান্ডার রেজাউল হক,প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...