Tuesday, July 28, 2026

নড়াইল লোহাগড়াতে গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা

Date:

Share post:

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি এলাকায় গ্রামপুলিশ বকুল শেখকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮শে মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত বকুল কুমড়ি গ্রামের বদির শেখের ছেলে। বকুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের ছেলে রাজিব শেখ বলেন, খুনিরা আগে থেকে ওত পেতে ছিল। এ হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত বাবা তাদের নাম বলে গেছেন। কুমড়ি গ্রামের পাগল ও আয়নালের পরিবারের লোকজন আমাদের শত্রু মনে করত। ওরা দু’জন ডাকাতি করতো। পুলিশ ওদের গ্রেফতার করলে ওরা প্রামপুলিশ হিসেবে বাবার দোষ দিতো। এ কারণে পাগলের ছেলে আজমল, আয়নাল শেখ, হোসেন শেখ, রুবেল, মাহমুদ, ইয়ামিনসহ তাদের লোকজন আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুব্রত জানান, হাসপাতালে আনার আগেই বকুল শেখের মৃত্যু হয়েছে।

দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন বলেন, রোববার সকালে পরিষদের মিটিং ছিল। বকুল শেখ দায়িত্ব পালন করে বাড়িতে যাওয়ার পর সন্ধ্যায় তাকে হত্যা করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন জানান, গ্রামপুলিশ বকুল শেখ হত্যারহস্য উদঘাটনের চেষ্টা চলছে। কে বা কারা হত্যাকান্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে।

এদিকে, জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী এবং পুলিশ সুপার সাদিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...