Tuesday, July 28, 2026

আসাদুজ্জামান মিঠুর নেতৃত্বে অগ্নি সন্ত্রাস জামাত বিএনপির বিরুদ্ধে হাজার হাজার মানুষের ঢল

Date:

Share post:

অমিতাভ মল্লিক,প্রধান ক্রাইম রিপোর্টার: 

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠুন র নেতৃত্বে হাজার হাজার মানুষ বিএনপি-জামাতের দেশব্যাপী নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে গণ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। গণ মিছিলটি টাউন হল মাঠ থেকে শুরু করে চৌরাস্তা হয়ে যশোর দড়াটানা মোড়ে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন ও শেখ ইমামুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী যশোর জেলা যুবলীগ ও আস্থাভাজন নেতৃত্ব যশোর জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবলীগ নেতা আরাফাত রহমান বাসিত সহ ৮ টি উপজেলার বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সময় যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মিলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু বলেন জামাত-বিএনপি’র নাশকতা অগ্নি সন্ত্রাস এর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদা জাগ্রত ভূমিকা পালন করবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কোন অবনতি ঘটতে দিবো না আমরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সৈনিকেরা। জীবন দিয়ে হলেও রক্ষা করে যাব শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার সোনার মানুষদের। এছাড়াও জেলা এবং উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...