Saturday, July 25, 2026

লালমনিরহাটে  সাড়ে তিন বিঘা ভুট্টা আগুনে পুড়ে ছাই, কৃষকের মাথায় হাত

Date:

Share post:

লালমনিরহাটে  সাড়ে তিন বিঘা ভুট্টা আগুনে পুড়ে ছাই, কৃষকের মাথায় হাত

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় ফের আগুনে পুড়েছে সাড়ে তিনবিঘা জমির ভুট্টা। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গত কাল রবিবার (১৪ মে) বেলা বারোটার দিকে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়া সারডুবি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জমির মালিক ভুক্তভোগী আহমেদুর রহমান মন্টু একই এলাকার প্রতিবেশী আবু সামা’র বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, রোববার দুপুরে হাতীবান্ধা উপজেলার বুড়া সারডুবি গ্রামের বাসিন্দা আবু সামা’র নিজের জমির ভুট্টা উঠানোর পর পরিত্যক্ত জমি আগুন লাগিয়ে দেয়। সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেই আগুন পাশের জমির ভুট্টা ক্ষেতে ঢুকে যায়। নিমিষেই ছাই হয়ে যায় সাড়ে তিনবিঘা জমির ভুট্টা। এতে ভুক্তভোগী ভুট্টা চাষি মন্টু ও তাঁর ভাই রফিকুলের প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা ক্ষতিসাধন হয়।

এ বিষয়ে ভুক্তভোগী আহমেদুর রহমান মন্টু বলেন
পরিকল্পিতভাবে আমার ভুট্টা খেতে আগুন লাগিয়ে দেয়া হয়েছে, আমি এর ন্যায় বিচারক চাই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মুসা বলেন,অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...