
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামেরঞ্ঝ রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা গ্রামের হারুন অর রশিদ পিতা আবু জাহানের বসত ভিটার পা হাটা রাস্তা বাঁশের খুঁটি ও টিন দিয়ে বিভিন্ন অংশে রাস্তা বন্ধ করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি অভিযোগ উঠেছে।সরে জমিনে গিয়ে দেখা যায় দাঁত ভাঙ্গা গ্রামের হারুন অর রশিদের বসত ভিটার রাস্তা (২৯ মে ) নিকটতম প্রতিবেশী শফিকুল ইসলাম (৫৫) শাহজাহান (৬০) উভয় পিতা নজর উদ্দিন আব্দুল খালেক (৪০) পিতা শফিকুল ইসলাম আব্দুর রশিদ (৪৩) পিতা শাহাজান মাইদুল ইসলাম (৩০) মাফুজল হক (২৫) শহীদ (২০) উভয়ের পিতা শফিকুল ইসলাম ,হৃদয় (২৪) পিতা আব্দুর রশিদ গং সহ লাঠিসোটা দলবদ্ধ ভাবে এসে ভয়-ভীতি বিভিন্ন হুমকি ধামকি দিয়ে দীর্ঘদিনের চলমান পুরাতন রাস্তা বন্ধ করে দেয়।হারুন অর রশিদ ও তার পিতা জাহান আলী বলেন ,দীর্ঘদিন ধরে আমার রেকর্ডি বসত ভিটা ও আবাদি জমি নিয়ে বিরোধ চলিতেছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাধানের জন্য চেষ্টা করলেও শফিকুল ইসলাম আব্দুর রশিদ গংরা সালিশে উপস্থিত হওয়ায়, আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির জন্য বিজ্ঞ আদালতে আমার জান মালের নিরাপত্তার জন্য বাঁচার তাগিদে মামলা দায়ের করি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও উপজেলা ভূমি অফিসে অভিযোগ দায়ের করি, বর্তমানে এমন অবস্থা আমাদের পরিবারের লোকজন নিয়ে বাড়ি থেকে বের হতে পারতেছি না, আমার কয়েক বিঘা ভুট্টা খেত থেকে তুলে নিয়ে আসার পর ঘরে রাখছি শুকাইতে পারতেছি না বাড়ির বাইরে বের করতে পারছি না কয়েকশো মন ভুট্টা নষ্ট হয়ে যাচ্ছে।
পারতেছিনা বাজার ঘাট করতে বাড়ি আশপাশে বিভিন্ন জায়গায় লোকজন দিয়ে আমাদেরকে হুমকি ধামকি অখন্ড ভাষায় গালাগালি এমনকি দুনিয়া থেকে তুলে দেওয়ার হুমকি দিচ্ছে।এ বিষয়ে এলাকার লোকজনকে জানালে তারা বলেন ওদের সাথে পাওয়া যাবে না তুমি আইনের আশ্রয় নিয়ে তোমার বাড়িতে বসবাস করো।
তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমার মত অসহায় মানুষের ন্যায়বিচার ও জান মালে নিরাপত্তা চাচ্ছি। বিবাদী আব্দুর রশিদ বলেন, আমার জায়গায় আমি বেড়া দিয়েছি, মিমাংসার জন্য দুই পক্ষে মিলিতভাবে সিদ্ধান্ত হইতেছে।



