Saturday, January 24, 2026

মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মামলা

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় একটি মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মেট্রোরেল কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলাটি করেছে। রাজধানীতে মেট্রোরেল চালু হবার পর এই প্রথম জানালায় ঢিল ছোড়ার মত ঘটনা ঘটেছে।

সোমবার রাতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় সোমবার রাতে একটি মামলা দায়ের হয়েছে। মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলার এজাহারে একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে বলেও জানান ওসি। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে কিনা? এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা শনাক্ত করা যায়নি।

তবে জড়িতদের শনাক্ত করতে আমাদের একাধিক টিম কাজ করছে। শনাক্ত করা গেলে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...