Saturday, July 25, 2026

ঠাকুরগাঁওয়ে পার্কে অনৈতিক কাজে লিপ্ত থাকায়  ৫ জনের বিনাশ্রম কারাদন্ড

Date:

Share post:

ঠাকুরগাঁওয়ে পার্কে অনৈতিক কাজে লিপ্ত থাকায় 
৫ জনের বিনাশ্রম কারাদন্ড
মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে অবস্থিত স্বপ্ন জগত পার্কে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার অপরাধে যুবক যুবতী ও পার্কের কর্মচারী সহ ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতে ।
গত মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদন্ড প্রদান করেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।
জানা যায়, প্রেমিক-প্রেমিকাদের অনৈতিক কর্মকা- চলে এমন সংবাদের ভিত্তিতে পার্কে অভিযান চালায় পুলিশ। এসময় একটি কক্ষে অবৈধ কর্মকান্ডে লিপ্ত থাকায় হাতেনাতে যুবক-যুবতীসহ পাঁচজনকে আটক করছে পুলিশ। আটককৃতদের একজন দিনাজপুরের এবং বাকি চারজন ঠাকুরগাঁও সদর উপজেলার। পরে তাদের নিয়ে যাওয়া হয় নির্বাহী অফিসারের কার্যালয়ে। ঘটনার প্রেক্ষিতে পরে আটককৃতদের নিয়ে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান। এসময় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি।
এবিষয়ে পার্কের মালিক গোলাম সারোয়ার চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনের সংযোগটি বিচ্ছিন্ন পাওয়া যায়।
নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘পার্কের ভিতরে এমন অবৈধ কর্মকান্ডে লিপ্ত হওয়ায় এবং তাদের সহযোগিতা করার অপরাধে পার্কের স্টাফ সহ ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে পার্কের ভিতরে যাতে আর এমন অনৈতিক কার্যকলাপ না ঘটে তার জন্য পার্কের মালিক সারওয়ার চৌধুরীকে সর্কত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...