Saturday, July 25, 2026

মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে প্রতিমন্ত্রীর পরিচয় দেওয়ায় জরিমানা ১০ হাজার থেকে ৫ হাজারে

Date:

Share post:

মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে প্রতিমন্ত্রীর পরিচয় দেওয়ায় জরিমানা ১০ হাজার থেকে ৫ হাজারে

মোঃ হাবিবুল্লাহ হুসাইন নিজস্ব প্রতিবেদকঃ

যশোরের মণিরামপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ভূমি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তন্ময় বিশ্বাস।
অনুমোদনহীন ঔষধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ দোকানে রাখার জন্য তাপস ফার্মেসীর তাপস কুমার ভট্টাচার্য কে প্রথমে ১০ হাজার টাকা জরিমানা করার কথা হলেও তাপস কুমার ভট্টাচার্য প্রতিমন্ত্রীর পরিচয় দেওয়ায় ৫ হাজার টাকা করা হয় এবং রাবেয়া ফার্মেসী কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ফার্মেসী থেকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর পর তাপস ফার্মেসীর মালিক তাপস কুমার ভট্টাচার্য বারবার প্রতিমন্ত্রীর পরিচয় দিয়ে সকল ঔষধ ফার্মেসীর দোকান বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করেন ম্যাজিস্ট্রেটকে। এক পর্যায়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে ম্যাজিস্ট্রেট নিজ কার্যালয়ে ফিরে যায় এবং ব্যাবসায়ী দের তার কার্যালয় এ যাওয়ার জন্য বলেন। জব্দ করা মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং অনুমোদনহীন ঔষধ ম্যাজিস্ট্রেট তার সঙ্গেই নিয়ে যান। পরবর্তীতে এ ধরনের অভিযান পরিচালনা হবে কিনা এ বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...