Saturday, July 25, 2026

গাজীপুরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ৪

Date:

Share post:

আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে এরশাদ হত্যা মামলার রহস্য উদঘাটন ও ৪ জনকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ।গত ২১ নভেম্বর মধ্যে রাতে ৯৯৯ ফোন পেয়ে বাসন থানার ভোগড়া উওরপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে হাত কাটা অবস্থায় অজ্ঞাত ব্যাক্তি মৃতদেহ উদ্ধার করে বাসন থানা পুলিশ। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে মৃত ব্যাক্তি এরশাদ বলে শনাক্ত করে নিহতের মা।এ ঘটনায় নিহত এরশাদের মা বাসন থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে, মামলার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতার করে পুলিশ। গতকাল বিকেলে বাসন থানাধীন ইটাহাটা এলাকায় সাদ্দাম হোসেনের বাড়ি থেকে এরশাদ হত্যা কান্ডে জড়িত ইমরান হোসেন, শাহ আলম, শফিকুল ইসলাম ও শাকিল নামে চারজন কে গ্রেফতার করে পুলিশ।উক্ত হত্যাকান্ডের ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে বলে দুপুরে জিএমপি হেডকোয়ার্টার সভা কক্ষে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান, জিএমপি উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...