Tuesday, July 28, 2026

সাংবাদিক উজ্জ্বল রায়ের বাবার পরলোক গমন

Date:

Share post:

মণিরামপুর প্রেসক্লাবের শোক
নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
মণিরামপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক উজ্জল রায়ের বাবা ধীরেন্দ্র নাথ রায় (৮০) পরলোকগমন করেছেন। মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে প্রয়াতের কনিষ্ঠ পুত্র উজ্জ্বল রায়ের বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রয়াত ধীরেন্দ্র নাথ রায় উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের সুবলকাঠি গ্রামের স্বর্গীয় সতীশ চন্দ্র রায়ের পুত্র ছিলেন। মৃত্যুকালে তিনি ২পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনিসহ গুণাগ্রাহি রেখে গেছেন।
এদিন দুপুর ২টায় সুবলকাঠি গ্রামে প্রয়াতের পৈত্রিক ভিটায় মরদেহের সমাধিস্থ সম্পন্ন করা হয়েছে বলে প্রয়াতের পারিবারিক সূত্রে জানাগেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, মণিরামপুর পাবলিক লাইব্রেরির সহসভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নূরুল হক, মণিরামপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য মনিরুজ্জামান মনির, ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান সাজ্জাদ, ইউপি চেয়ারম্যান আই্য়ুব আলী গাজীসহ প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...