Tuesday, July 28, 2026

নড়াইলের নড়াগাতীতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার চার

Date:

Share post:

স্টাফ রিপোর্টার ঃ

নড়াইলে চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজা ও দশ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি ঝুনু সরকারকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। মঙ্গলবার (২০ জুন) সকালে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নড়াগাতি থানার ডুটকুরা গ্রামের মনোজ কুমার পোদ্দারের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এএসআই মো: জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।

এছাড়াও গ্রেফতারি পরোয়ানামূলে অত্র থানার মুলশ্রী গ্রামের সাকিব শেখ ও রকিদ শেখ এবং ডুমুরিয়া গ্রামের জামির শেখকে গ্রেফতার করেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...