Tuesday, July 28, 2026

যাদুরচর ইউনিয়ন পরিষদের সাথে ফ্রেন্ডশিপ সু- শাসন প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

Share post:

লিটন সরকার,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার ৫ নং যাদুরচর ইউনিয়ন পরিষদে ২১/০৫/২০৩২ইং রোজ রবিবার সকাল ১১ টার সময় ফ্রেন্ডশিপ সু-শাসন প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত মত বিনিময় সভায় ফ্রেন্ডশিপ সুশাসন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষ করে দুর্যোগ কালীন সময়ে বন্যা কবলিত হত-দরিদ্র লোকেরা ফ্রেন্ডশিপ এর কর্ম এলাকায় খাদ্য নিরাপত্তা ব্যবস্থা কিভাবে গড়ে তোলা যায় সে লক্ষ্যে ফ্রেন্ডশিপের সহায়তা শীর্ষক মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সরবেশ আলী, এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী ফ্রেন্ডশিপ আঞ্চলিক সমন্বয়কারী কে. এম সাইদুর রহমান, ফ্রেন্ডশিপ সুশাসন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ জিল্লুর রহমান, সিনিয়র প্রকল্প কর্মকর্তা মোঃ টিপু সুলতান।

উক্ত মতবিনিময় সভায় আরোও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, সুশাসন প্রকল্পের রৌমারী এলাকার সকল সিনিয়র সুপারভাইজার ও সুপারভাইজারগন এবং ফ্রেন্ডশিপের কর্ম এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...